স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি। ২০২৫
স্বামী বিবেকানন্দের তিরোধান দিবসে বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
তার প্রতিটি বাণী আমাদের ‘কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার’-কে মানবসেবায় উৎসর্গ করতে উদ্বুদ্ধ করে। আজকের এই দিনে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করি সেই মহাপুরুষকে, যিনি বলেছিলেন—
🔴 "ভগবান যদিও সর্বত্র আছে বটে, কিন্তু তাঁকে আমরা জানতে পারি কেবল মানবচরিত্রের মধ্য দিয়েই।"
— বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ
🔹 যিনি সনাতন ধর্মের গৌরবকে বিশ্ব দরবারে তুলে ধরেছিলেন।
🔹 যিনি কর্মযোগ ও আত্মশক্তির মাধ্যমে জাতিকে জাগাতে চেয়েছিলেন।
🔹 যিনি বলেছিলেন— "উঠো, জাগো, আর থেমো না; যতক্ষণ না লক্ষ্যে পৌঁছাও।"
🔹 যাঁর জীবনদর্শন আজও আমাদের প্রতিটি পদক্ষেপে অনুপ্রেরণা হয়ে থাকে।
📅 ০৪ঠা জুলাই ২০২৫ ইংরেজি – এই দিনে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি তাঁর আত্মত্যাগ ও আদর্শকে।
🙏 কৃষ্ণ কণ্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার, স্বামীজির প্রতি বিনম্র প্রণাম জ্ঞাপন করে ও প্রতিশ্রুতি নেয় তাঁর দেখানো পথে সেবা, মানবিকতা ও ধর্মীয় জাগরণের দীপ্ত শিখা বহন করার।
—


মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন