নৃসিংহ চতুর্দশী ২০২৫

 শ্রী নৃসিংহ চতুর্দশী

তারিখ: ১১/৫/২০২৫ ইং 

কৃষ্ণ কন্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার 



১০০০টি ব্রত পালনের ফলে যে পরিমাণ পূণ্য লাভ হয়, ভক্তিভরে একটি নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করলে সেই পূণ্যই লাভ হয়।


আগামীকাল সেই পরম গোপনীয় ও ব্রতশ্রেষ্ঠ নৃসিংহ চতুর্দশী ব্রত। ভগবান স্বয়ং বলিয়াছেন, “আমার ভক্তরা সাধারণত এই ব্রত পালন করে থাকে। তবে সকলেরই এই ব্রত পালন করা কর্তব্য।” যেহেতু পরমেশ্বর আদেশ করেছেন, সেহেতু ইহা পালন করাও আমাদের কর্তব্য।


আশা করি সকলেই ব্রত পালন করবেন। (গোধূলি বেলায় শুভ অভিষেক)


সকল ভক্তবৃন্দের প্রতি বিনীত আহ্বান —

পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের এক বিশিষ্ট অবতার শ্রী নৃসিংহদেব-এর পবিত্র আবির্ভাব তিথিতে উপবাস ও নির্জলা ভক্তিভরে এই ব্রত পালন করুন।



---


নৃসিংহ চতুর্দশী ব্রতের মাহাত্ম্য:

১. নৃসিংহদেব বলিয়াছেন, "যারা জন্ম-মৃত্যুর চক্রে ভীত, তারা যদি এই পরম গোপনীয় ব্রত পালন করে, তবে শত কোটি কল্পেও তাদের এই পৃথিবীতে পুনর্জন্ম হয় না।"

২. ১০০০টি ব্রতের সমান পূণ্যফল এই একটিমাত্র ব্রত পালনে লাভ হয়।

৩. দরিদ্র ব্যক্তি এই ব্রত পালনে লক্ষ্মীলাভ করে এবং পুত্রহীন ব্যক্তি পরম বিষ্ণুভক্ত পুত্র লাভ করে।

৪. যারা এই ব্রতের মাহাত্ম্য জানার পরও ইচ্ছাকৃতভাবে ব্রত লঙ্ঘন করে, তাদের নরকে বাস করতে হয় যতদিন চন্দ্র ও সূর্য বিদ্যমান।

৫. এই ব্রতের ফল প্রদান করতে ব্রহ্মা ও শিবেরও শক্তি নেই।

৬. এই ব্রত কোটি কোটি হত্যাজনিত পাপ বিনাশ করে (হরিভক্তিবিলাস)।

৭. এই ব্রতের মাহাত্ম্য শ্রবণ বা কীর্তন করিলেও সমস্ত পাপ বিনষ্ট হয়।

৮. যে ভক্তিভরে এই ব্রত পালন করে, সে নিশ্চয়ই নৃসিংহদেব তথা শ্রীগোবিন্দকে লাভ করে — এতে কোনো সন্দেহ নেই।

৯. ভক্ত মহারাজ প্রহ্লাদ এই ব্রত করেই ভগবানকে লাভ করেছিলেন।



---


জয় ভগবান শ্রী নৃসিংহদেব!

জয় প্রহ্লাদ মহারাজ!


সৌজন্যেঃ কৃষ্ণ কন্ঠ জাগ্রত সৎ সংঘ পরিবার 

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ